খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক, ছাত্র মজলিস বাগেরহাট জেলার সাবেক সভাপতি, খুলনার ডুমুরিয়ার সন্তান হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান, শিক্ষা,চিকিৎসা, সামাজিক মানবিক ও জনকল্যাণমুখী কাজের উপর মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৬ শে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার মাদার তেরেসা ওয়েলফেয়ার রিসার্চ কাউন্সিল ঢাকার উদ্যোগে সারাদেশের ২৩ জন ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়। রাজধানী ঢাকার পল্টন টাওয়ারস্হ ইকোনমিক রিপোর্টার ফোরামে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক, কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী দুলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক, শিল্পপতি কাপতান হাসান, মেজর অজয় প্রকাশ চাকমা, এড চৌধুরী আতাউর রহমান, ইষ্টান্ডার্ড ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এম ডি আব্দুল মতিন সরকার, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক, মফিজুর রহমান খান বাবু,এড,গোলাম ফারুক মজনু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। গত অক্টোবরে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারেও পেয়েছে। হাফেজ মো ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, সামাজিক মানবিক ও জনকল্যাণমুখী কাজ নিয়েই সমাজে ছুটে বেড়ান। করোনাকালীন মহাসংকট কালে খুলনা বিভাগ জুড়ে প্রায় ২ শতাধিক করোনালাশ দাফন করেছিলেন তার গঠিত টীমের মাধ্যমে। বর্তমানে তিনি শিশুদের জন্য দারুল আজিজ মডেল মাদরাসা নামে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং সেটার পরিচালকের দায়িত্বে আছেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ডুমুরিয়ার খেলাফত মজলিস নেতা ওয়াহিদুজ্জামানের মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পদক লাভ।..
कोई टिप्पणी नहीं मिली



















