দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের হোসেন জাদুর প্রতারণার অভিযোগ। ..

SHARIF MIA avatar   
SHARIF MIA
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের হোসেন জাদুর প্রতারণার অভিযোগ। ..
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের হোসেন জাদুর প্রতারণার অভিযোগ। ..
সাভার আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের হোসেন জাদুর প্রতারণার অভিযোগ। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সম্প্রতি দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের হোসেন জাদুর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। সাংবাদিকতা, যেখানে নীতি, সততা এবং দায়িত্ববোধই মূল শক্তি, সেখানে এমন একজন ব্যক্তির প্রতারণা পুরো পেশার মর্যাদাকে কলুষিত করে দিয়েছে। বিভিন্ন অনলাইন পোর্টাল মিডিয়ায় এ সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জুবায়ের হোসেন জাদু নিজেকে "ব্যবস্থাপনা সম্পাদক" পরিচয়ে সর্বত্র প্রচার করলেও, বাস্তবে তিনি পত্রিকার একটি পাতা পর্যন্ত ছাপাতে অক্ষম। পত্রিকার কোনো স্থায়ী প্রেস অনুমোদন নেই, এবং নিয়মিত প্রকাশনার কোনো প্রমাণও নেই। কিন্তু তবুও তিনি নিজেকে "জাতীয় দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক" হিসেবে পরিচয় দিয়ে তরুণ সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন।

এক তরুণ সাংবাদিক জানান, "তিনি কথার ফুলঝুড়ি দিয়ে আস্থা অর্জন করেন, কিন্তু বাস্তবে কিছুই দেন না। পরে বুঝি, সবটাই ছিল প্রতারণা।" এ ছাড়াও আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- জুবায়ের হোসেন জাদু একই উপজেলায় একাধিক সাংবাদিককে একই পদে নিয়োগ দিয়েছেন! কিছু সাংবাদিককে "উপজেলা প্রতিনিধি", কিছু সাংবাদিককে "সহকারী প্রতিনিধি" এবং "অফিস ইনচার্জ" পরিচয় দিয়ে তিনি বিভিন্ন অঙ্কের টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, "আমাকে প্রতিনিধি বানিয়ে পরে দেখি, আমার মতো আরও দুইজনকে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে! তিনি কেবল নিয়োগের নামে ব্যবসা করছেন।

এই ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অনেকে বলছেন, এটি শুধু একজন ব্যক্তির প্রতারণা নয়- এটি পুরো গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত। তরুণ সাংবাদিকদের বিশ্বাস ভেঙে দেওয়া এবং ভুয়া পদ বাণিজ্য চালানো সাংবাদিকতার চরম অবমাননা।

জুবায়ের হোসেন জাদুর মতো প্রতারণাপূর্ণ ব্যক্তিদের কারণে সাংবাদিকতা পেশা ধীরে ধীরে হারাচ্ছে আস্থা এবং সম্মান। যদি সত্য, সততা এবং পেশাগত নীতির পথে না ফিরতে পারি, তবে একদিন সাংবাদিকতার মঞ্চ শুধুই প্রতারকদের দখলে চলে যাবে 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator