দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Al amin Shadin avatar   
Al amin Shadin
****

 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এই ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলো—রুমা আক্তার (৭) রমজান আলীর মেয়ে, পাপিয়া আক্তার (৪) উকিল আলীর মেয়ে, তারা সম্পর্কে একে অন্যের আপন চাচাতো বোন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে একসঙ্গে খেলাধুলা করছিলো। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালালে দুইজনের মধ্য রুমা আক্তার (৭) মৃত্যু অবস্থায় তাকে পানিতে পাওয়া যায়।

 

আর পাপিয়া আক্তার (৪) কে তাৎক্ষণিকভাবে পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার বলেন, একটি পরিবারে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি আইনি ব্যবস্হা নিতেছি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator