close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমর্থিত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জেলার চারটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।

 

দিনাজপুর–৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

 

দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া দিনাজপুর–৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিজয় অর্জন করেছেন।

 

বিজয়ের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করেন।

 

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator