close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের পৃথক দুই উপজেলায় আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খানসামা উপজেলা ও মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলা-তে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। খানসামা উপজেলায় মো. শফিকুল ইসলাম ওরফে সাদা (৪৬) নামে এক মধ্যবয়সী ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন। এরপর ছেলে বাইরে চলে গেলে তিনি ঘরে একাই অবস্থান করছিলেন। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ ঘরের ভেতরে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ কারণে তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। খবর পেয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শায়েলা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর কালাইচড়া গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শায়েলা ওই এলাকার সবুজ মিয়ার স্ত্রী।নিহতের মা আকতারা বানু জানান, মঙ্গলবার রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। শায়েলা তার মেয়ের সঙ্গে একই ঘরে ঘুমানোর কথা থাকলেও ওই রাতে নাতনি তার সঙ্গে ঘুমায়। সকালে শায়েলাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপা

শ।

 

 

Nema komentara


News Card Generator