খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের একটি বাসায় অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পরিতোষ রায় নামে একজনকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে।শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। তেল মজুদের খবরে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বিভিন্ন পাত্রে রাখা ৩৫০ লিটার ডিজেল এবং ৩০ লিটার অকটেন জব্দ করা হয়। পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
।



















