দিনাজপুরে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলের চেষ্টা,পর্ণোগ্রাফী আইনে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে ধরা..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুরে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলের চেষ্টা,পর্ণোগ্রাফী আইনে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে ধরা..
দিনাজপুরে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলের চেষ্টা,পর্ণোগ্রাফী আইনে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে ধরা..
নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরারিপুর গ্রামের মিজানুর হকের ছেলে মেহেদী হাসান (৩৩) বিয়ে সংসারের ৪ বছর পর গত ১৭ সালের ৭ সেপ্টেম্বর স্ত্রীকে তালাক দেয়। পরে বিভিন্ন মাধ্যমে সেই স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তোল..
আঞ্চলিক ভাষায় পড়ুন:
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  > ফেসবুকে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলিংয়ের চেষ্টায় মামলায় অভিযুক্ত সাবেক স্বামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সদস্যরা। গ্রেপ্তার এড়াতে শহরে আত্বগোপন করেছিল সে।
 
মামলার বিবরন দিয়ে র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরারিপুর গ্রামের মিজানুর হকের ছেলে মেহেদী হাসান (৩৩) বিয়ে সংসারের ৪ বছর পর গত ১৭ সালের ৭ সেপ্টেম্বর স্ত্রীকে তালাক দেয়। পরে বিভিন্ন মাধ্যমে সেই স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তোলার প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু অভিমানী স্ত্রী প্রস্তাবে রাজি হয়নি। উদ্ভুত পরিস্থিতিতে সে দাম্পত্যকালীন সময়ে ধারন করা  উভয়ের অন্তরঙ্গ মুহুর্তের কিছু ছবি ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের ভাবির ফেসবুক মেসেঞ্জারে প্রেরণ করে বিয়ের জন্য রাজি করাতে চাপ দিচ্ছিল।  প্রস্তাবে রাজি না হলে ফেসবুক গ্রুপে সেইসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল । এঘটনায় তার ডিভোর্সি স্ত্রী ভিকটিম বাদী হয়ে গত ১৬ নভেম্বর নবাবগঞ্জ থানায় পর্ণোগ্রাফী আইন ২০১২ এর ৮(২)/৮(৩)/৪ ধারায় দায়ের করে।  মামলা নং- ০৭/২৬২। 
অন্যদিকে গ্রেফতার এড়াতে অভিযুক্ত চতুরতার সাথে আত্মগোপন করে। গোয়েন্দা তৎপরতা চালিয়ে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল গতকাল সোমবার বিকালে ৪৮ ঘন্টার মধ্যে তাকে জেলা শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ের সামনে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।  
 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator