close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে রংপুরের এরিয়া কমান্ডার।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দুইটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।..
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সূখীপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দুপুর দেড়টায় ইসবপুর ইউনয়নের উত্তর সুকদেবপুর বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
 
এর আগে হেলিকপ্টারে করে সূখীপীর ফুটবল মাঠে অবতরণ করেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
 
এসময় পরিদর্শনের সময় ১৬ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, ২৮ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মুস্তাক আহমেদ, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবীসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
没有找到评论


News Card Generator