দিনাজপুর সদর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর সমর্থনে পৌর বিএনপি'র নির্বাচনী র্যালিতে তাঁতী দলের অংশগ্রহন
দিনাজপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে পৌর বিএনপি'র আয়োজনে বর্ণাঢ্য নির্বাচনী র্যালিতে পৌর বিএনপি, ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি রেজাউল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, পৌর বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ বাবু,জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মো. একে এম ফারহান কাজল, হেলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর তাঁতী দলের সভাপতি মো. হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, কোতোয়ালী তাঁতী দলের সভাপতি মো. বাবু, সাধারণ সম্পাদক মাসুদ খান, সহ-সভাপতি শাহিন মিন্নাত খানসহ জেলা ও পৌর তাঁতী দলের নেতৃবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার আহ্বান জানান।



















