close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর কারাগারে রমেশ চন্দ্র সেনের মৃত্যু: মির্জা ফখরুলের শোক ও পরিবারের প্রতি সমবেদনা..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
দিনাজপুর কারাগারে রমেশ চন্দ্র সেনের মৃত্যু: মির্জা ফখরুলের শোক ও পরিবারের প্রতি সমবেদনা

দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ..

 

 

দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য শ্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার তাঁর মৃত্যুর খবর পেয়ে মির্জা ফখরুল নিজ বাড়িতে গিয়ে প্রয়াত রমেশ চন্দ্র সেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ব্যক্তিগতভাবে সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

 

কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে দিনাজপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন রমেশ চন্দ্র সেন। কারা কর্তৃপক্ষের বরাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে তিনি অচেতন হয়ে যান এবং একাধিকবার বমি করেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও সকাল আনুমানিক ৯টার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

 

দিনাজপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সহকারী কমিশনার জারিফ সুলতান জানান, রমেশ চন্দ্র সেন ২০২৪ সালের ১৭ আগস্ট থেকে দিনাজপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, প্রয়াত রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

No se encontraron comentarios


News Card Generator