close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর–৪-এ ধানের শীষের দাপট 

Azizar Rahman avatar   
Azizar Rahman
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।..

দুই উপজেলার ১৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক ব্যবধান কমাতে পারেননি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৭৬৭।

প্রাপ্ত ফলাফলে ধানের শীষ পেয়েছে মোট ১ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৬৭ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীক পেয়েছে ১ হাজার ৬৮৬ এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ২ হাজার ৮১২ ভোট। ফলে ধানের শীষ প্রায় ৩৮ হাজার ভোটে এগিয়ে রয়েছে।

খানসামা উপজেলার ৫২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ পেয়েছে ৬৫ হাজার ৩২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৫ হাজার ৬৪১ ভোট। হাতপাখা পেয়েছে ৮২৯ এবং লাঙ্গল পেয়েছে ৬৪১ ভোট। নির্বাচনী বিশ্লেষকদের মতে, খানসামায় উল্লেখযোগ্য ব্যবধানই পুরো আসনে ধানের শীষকে শক্ত অবস্থানে নিয়ে গেছে।

চিরিরবন্দরে ধারাবাহিক অগ্রগতি চিরিরবন্দর উপজেলার ৭৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ পেয়েছে ১ লাখ ৫৯৫ ভোট। দাঁড়িপাল্লা পেয়েছে ৮২ হাজার ২৬ ভোট। হাতপাখা পেয়েছে ৮৫৭ এবং লাঙ্গল পেয়েছে ২ হাজার ১৭১ ভোট। এই উপজেলাতেও শুরু থেকেই ধানের শীষের লিড বজায় থাকে, যা সম্মিলিত ফলাফলে ব্যবধান আরও বাড়িয়েছে।

ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনাজপুর–৪ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। তবে খানসামায় বড় ব্যবধান এবং চিরিরবন্দরে ধারাবাহিক অগ্রগতি ধানের শীষকে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator