মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি)খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। বুধবার (২২জুলাই) সকালে মেরুং ইউনিয়ন বেতছড়ি সরকারি প্রাথমওক বিদ্যালয়ের মাঠে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল(ইউনিসেফ) ও দীঘিনালা উপজেলায় জনস্বাস্থ্য দপ্তরের আয়োজনে মেরুং ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন ইউনিসেফ চট্টগ্রাম অঞ্চলের চীপ মিস মাধুরী ব্যানার্জি। এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফের হেল্থ অফিসার মো: দেলোয়ার হোসেন, এস.ডি.সি অফিসার মো : আব্দুল জলিল৷ জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেএম সাইদ মাহমুদ ও দীঘিনালা উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ।এতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শতাধিক পরিবারের মাঝে ৩হাজার পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ৪শত জারিকেন, ২শতাধিক সাবান ও নারীদের স্বাস্থ্য জন্য হাইজিং উপকরণ প্রদান করা হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।