দীঘিনালায় নারীসহ ৪জনকে কারাদন্ড 

Md sohel Rana avatar   
Md sohel Rana
দীঘিনালায় নারীসহ ৪জনকে কারাদন্ড 
দীঘিনালায় নারীসহ ৪জনকে কারাদন্ড 
****

মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি)  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন নতুন  বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় নারীডহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা  মো. সাকিব রহমান(১৯)  মো. জাহাঙ্গীর আলম(৪০) শাহানাজ আক্তার(২৬) ও তাহমিনা আক্তার(২৮) (মলি মারমা)।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সাকিব রহমান ও মো. জাহাঙ্গীর আলমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং শাহানাজ আক্তার ও তাহমিনা আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, দন্ড প্রাপ্তদের কারাগারে পাঠানোর হয়েছে। তিনি আরো বলেন“মাদক, অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator