ধর্ষণের চেষ্টার অভিযোগে ননদের স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ!

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ধর্ষণের চেষ্টার অভিযোগে ননদের স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ!
ধর্ষণের চেষ্টার অভিযোগে ননদের স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ!
📷 সংগৃহীত ছবি
  ছবি: সংগৃহীত  ​ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি সদর উপজেলায় পারিবারিক সম্পর্কের এক চাঞ্চল্যকর ঘটনায় ননদের স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত ন..

 

ছবি: সংগৃহীত 

​ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় পারিবারিক সম্পর্কের এক চাঞ্চল্যকর ঘটনায় ননদের স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত নারীর দাবি, তাঁকে ধর্ষণের চেষ্টা করা হলে আত্মরক্ষার তাগিদেই তিনি এই পদক্ষেপ নেন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

​ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায়।

​আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘকাল ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন এবং স্থানীয় বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে ওই গৃহবধূর বাড়িতে যান মিঠু মল্লিক। এ সময় উভয়ের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, গৃহবধূ ব্লেড দিয়ে মিঠুর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ ওঠে।

​এদিকে অভিযুক্ত গৃহবধূ নিজের পক্ষে সাফাই গেয়ে জানান, মিঠু মল্লিক সম্পর্কে তাঁর ননদের স্বামী হন। ঘটনার সময় ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে মিঠু তাঁকে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। নিজের সম্ভ্রম বাঁচাতে এবং আত্মরক্ষার আর কোনো পথ খোলা না থাকায় তিনি বাধ্য হয়েই এই কাণ্ড ঘটিয়েছেন।

আহত মিঠু মল্লিককে প্রথমে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
No comments found


News Card Generator