close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে টিটন মিয়া..

স্টাফ রিপোর্টার:: avatar   
স্টাফ রিপোর্টার::
****

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-১ আসন (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. টিটন মিয়া।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা, চানপুর ও চান্দালীপাড়া গ্রামে ধানের শীষের পক্ষে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, তৌফিক আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সানি এবং ছাত্রদল সদস্য নাঈম হাসান।

এ সময় মো. টিটন মিয়া বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করতে আমরা ঘরে ঘরে ছুটে যাচ্ছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, ইনশাআল্লাহ এই নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator