close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ধানের শীষের ভোট বিপ্লবের পথে দেশ, পাঁচ দিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান- মীর শাহে আলম..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশজুড়ে এখন পরিবর্তনের জোয়ার উঠেছে। ধানের শীষ এখন মানুষের আশা-ভরসার প্রতীক। আর মাত্র পাঁচ দিন পর ইনশাআল্লাহ জনগণের রায়ে জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। ধানের শীষের পক্ষে দেশজুড়ে ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাংনগর খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় দেউলী ও সৈয়দপুর ইউনিয়ন থেকে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো গাংনগর এলাকা।জনসভা পরিণত হয় জনতার শক্তির সমুদ্রে।

মীর শাহে আলম আরো বলেন, জনগণ এখন জেগে উঠেছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।

Keine Kommentare gefunden


News Card Generator