close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ধানের শীষে ভোট দিলে ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে: রুহুল আমিন শরীফ ..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
****

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে বরগুনা-০২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী ও সাবেক তিনবারের এমপি আলহাজ্ব নূরুল ইসলাম মণির পক্ষে বিএনপি নেতার জনসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে বামনা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন শরীফের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

এ সময় তারা গ্রামবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলনের দাবি জানান নেতাকর্মীরা।

 

জনসংযোগকালে মো. রুহুল আমিন শরীফ বলেন, দীর্ঘদিন ধরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশকে সংকট থেকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে। যুব সমাজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে নূরুল ইসলাম মণি একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এ সময় তিনি মণির প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত কোনো প্রার্থী নেই বলেও মন্তব্য করেন।

 

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির কর্মী ও সমর্থকরা।

Keine Kommentare gefunden


News Card Generator