close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নতুন অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা..

Md Siam Patwary avatar   
Md Siam Patwary
****

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নতুন অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা

সিয়াম পাটওয়ারী 
ঢাকা পলিটেকনিক ক্যাম্পাস প্রতিনিধি:-

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানান এবং তার সফল দায়িত্ব পালন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সিহাব, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহিন আহম্মেদ উদয়, যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, সদস্য মো. মাহিয়ান ইসলাম, সদস্য আবু আওসাফ রিয়াদ, সদস্য সিয়াম পাটোয়ারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।


মতবিনিময় সভায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা ও সার্বিক উন্নয়নে সাংবাদিক ফোরাম গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator