close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, বাস চলাচল বন্ধ; অতিরিক্ত ভাড়ার অভিযোগ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত যেতে তার কাছ থেকে ২০০ টাকা ভাড়া দাবি করা হয়, যা স্বাভাবিক ভাড়ার তুলনায় অনেক বেশি।..

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজটে স্থবির হয়ে পড়ে যান চলাচল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ঢাকাগামী কোনো বাস মহাসড়কে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে যেসব যানবাহন ঢাকা থেকে বের হতে পেরেছে, সেগুলোর একটি অংশ ৩০০ ফিট সড়ক ব্যবহার করে বিকল্প পথে ঘুরে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময়ের যানজটের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিকেল ৩টার দিকে কিছু বাস ৩০০ ফিট হয়ে ময়মনসিংহের দিকে চলাচল করতে দেখা যায়।তবে তখনও স্বাভাবিক গতি ফেরেনি।

এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এক যাত্রী জানান, স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত যেতে তার কাছ থেকে ২০০ টাকা ভাড়া দাবি করা হয়, যা স্বাভাবিক ভাড়ার তুলনায় অনেক বেশি।

আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রুটে এত দুর্নীতি কেন? পুরো ময়মনসিংহ রুটই যেন সিন্ডিকেটে ভরা।

যাত্রীরা অভিযোগ করেন, যানজট হলেই পরিবহন শ্রমিক ও কিছু অসাধু চক্র ভাড়া বাড়িয়ে দেয়। কোনো তদারকি না থাকায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে। বিশেষ করে বিকল্প সড়ক ব্যবহার করে সীমিত সংখ্যক যান চলাচলের সুযোগ থাকায় ভাড়ার উপর নিয়ন্ত্রণ থাকে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না নিলে ঢাকা-ময়মনসিংহ রুটে যাত্রী হয়রানি বন্ধ হবে না।

没有找到评论


News Card Generator