close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঢাকা–১৮ আসন থেকে নির্বাচন প্রত্যাহারের ঘোষণা মাহমুদুর রহমান মান্নার..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

নাগরিক ঐক্যের সভাপতি ও কেতলি মার্কার সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না ঢাকা–১৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মাহমুদুর রহমান মান্না জানান, বিশেষ একটি পরিস্থিতিতে তিনি ঢাকা–১৮ এবং বগুড়া–২ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন বলেও উল্লেখ করেন।

ঢাকা–১৮ আসনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আসনটি একটি বিশাল নির্বাচনী এলাকা। এখানে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। এতো বড় আসনে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল, যা তার পক্ষে নির্বাহ করা সম্ভব নয়।

এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে তিনি ঢাকা–১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একইসঙ্গে তার এই সিদ্ধান্তে যারা কষ্ট পেয়েছেন বা হতাশ হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহমুদুর রহমান মান্নার এই সিদ্ধান্ত ঢাকা–১৮ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং বগুড়া–২ আসনে তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হতে পারে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator