close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দেশের উন্নয়ন ও চাঁদাবাজি নির্মূলে বিএনপিকে এই মুহূর্তে প্রয়োজন দেশ ও জনগণের— নজরুল মোল্লা..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
****

বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেছেন, দেশের উন্নয়ন এবং চাঁদাবাজি ও মাদক নির্মূলের জন্য বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন। তিনি স্থানীয় উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

গত রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) আমতলী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,

নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমি বরগুনা, আমতলী ও তালতলী অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং প্রত্যন্ত এলাকার মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি। এই কষ্ট দূর করার একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীক, আর আমাদের একমাত্র নেতা তারেক রহমান।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনতার ভরসার দল বিএনপি। আমতলীর জনসভায় মানুষের উপস্থিতিই এ প্রতিশ্রুতির প্রমাণ।”

 

আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের উদ্দেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, “যারা সাধারণ কর্মী বা সমর্থক, তাদের কোনো সমস্যা হবে না। হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় আচরণ বরদাশত করা হবে না। বরগুনার উন্নয়ন সবাইকে নিয়েই করা হবে।”

 

জনসভায় বক্তব্য দেন বরগুনার সাবেক সংসদ সদস্য মরহুম মতিউর রহমান তালুকদারের জ্যেষ্ঠ সন্তান আরিফ তালুকদার। তিনি বলেন, “বিগত দিনে আমতলীতে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। এবার ধানের শীষে ভোট দিয়ে বরগুনার সকল সমস্যা সমাধানের সুযোগ এসেছে।”

 

সমাবেশে উপস্থিত নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নজরুল ইসলাম মোল্লা বলেন, “নারীদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।”

 

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Keine Kommentare gefunden


News Card Generator