close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চট্টগ্রামের বায়েজিদ চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন..

মাজহারুল ইসলাম রানা avatar   
মাজহারুল ইসলাম রানা
****

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতির বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নির্বাচনী আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভোটাররা সমিতির আইডি প্রদর্শন করে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। অনেক ভোটার জানান, তারা এমন নেতৃত্ব চান যারা সততা ও দক্ষতার সঙ্গে সমিতির উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ভোট গণনা শুরু হয় এবং বিকাল ৫টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। মোট ২৭৮ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী—
সভাপতি পদে নাজিম উদ্দিন
সাধারণ সম্পাদক পদে বেলাল আহমেদ
সহ-সভাপতি পদে মোহাম্মদ কাজী আব্দুল ওহাব
কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জসিম উদ্দিন
সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মুছা শিকদার সায়েম, মোহাম্মদ আমিনুল হক, নূরে আলম ভূঁইয়া, মোঃ ফজল হোসেন এবং কামাল হোসেন।
নির্বাচিতরা সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত 

Nenhum comentário encontrado


News Card Generator