চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ৯২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসান ফলাফল নিশ্চিত করেন।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হুমাম কাদের চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০০,২৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ এ. টি. এম. রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৯,৪৮৫ ভোট। এছাড়া মুহাম্মদ ইকবাল হাছান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৯,৬৩৩ ভোট।
মোট প্রদত্ত ভোট ১,৭৫,৩৭৬। বাতিল ভোট ৩,৬৪৮টি। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৫৬ শতাংশ।
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩,৯৭৯ এবং ‘না’ ভোট পড়েছে ৬৬,৪৭০। ‘হ্যাঁ’ ভোটের হার ৫৫.৮৮ শতাংশ।
ভোটগ্রহণ চলাকালে রাঙ্গুনিয়ার পোমরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার ভুলবশত একটি ব্যালট পেপার যথাযথভাবে ব্যবহার না করে পরবর্তী ব্যালট ইস্যুর ঘটনা ঘটে। বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট ব্যালটটি নিয়ম অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়। পরে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ৯২টি কেন্দ্রে ৭ জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ৪৯২ সদস্য, বিজিবির ৮৭ সদস্য, র্যাবের ২০ সদস্যসহ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন। বিভিন্ন কেন্দ্রে সেনাবাহিনীর টহল ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ এ. টি. এম. রেজাউল করি..
Không có bình luận nào được tìm thấy



















