close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চর ফকিরা ইউনিয়নে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি

একদিনে এক্সক্যাভেটর-ট্রাক্টর জব্দ, জরিমানা ৩ লাখ টাকা


ফেনীর চর ফকিরা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয় এবং দায়ীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় স্পট থেকে ১টি এক্সক্যাভেটর ও ৪টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।

এর কিছুটা দূরে অবস্থিত বেলাল কোম্পানির বালু উত্তোলন পয়েন্টে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে বেলাল কোম্পানির পয়েন্ট থেকে
১টি ড্রাম ট্রাক, ২টি ছোট এক্সক্যাভেটর, ৪টি বড় এক্সক্যাভেটর ও ৪টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ULAO চর ফকিরা ও এস আই-এর উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, চর এলাহী বালু পয়েন্ট থেকে নিয়ে আসা ২টি বালু ভর্তি ওভারলোডেড ট্রাকের চালকদের বিরুদ্ধে একই আইনে ব্যবস্থা নিয়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বেলাল কোম্পানির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

Geen reacties gevonden


News Card Generator