close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চৌগাছায় বিষপানে গৃহবধূর মৃত্যু: স্বজনদের বাড়িতে পৌঁছানোর আগেই বিপত্তি..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় বিষপানে গৃহবধূর মৃত্যু: স্বজনদের বাড়িতে পৌঁছানোর আগেই বিপত্তি

যশোরের চৌগাছায় বিষপানে আঞ্জুয়ারা খাতুন ময়না (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ময়না ঝিকরগাছা উপজেলার ব্যাংক দাহ গ্রামের মৃত রেজাউল ইসলামের স্ত্রী। তার বাবার নাম হায়দার আলী এবং মায়ের নাম সুরাতন খাতুন।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ময়না ঝিকরগাছার নিজ বাড়ি থেকে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহজাদপুর গ্রামে তার বোন জামাই আলী হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি ‘ঘাসপুড়া’ (এক ধরণের কীটনাশক) বিষ পান করেন। বিষক্রিয়া নিয়ে অসুস্থ অবস্থায় বোন জামাইয়ের বাড়ির দোরগোড়ায় পৌঁছালে তার বোন শিরিনা খাতুন তাকে দেখে চিৎকার শুরু করেন।


পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে ওই গৃহবধূ বিষপান করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

No comments found


News Card Generator