close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চৌগাছায় ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২; বিএনপি নেতাকে জরিমানা..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২; বিএনপি নেতাকে জরিমানা

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয় এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮ নং হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে জামায়াতে ইসলামীর ৬ জন নারী কর্মী গ্রাম পুলিশ ইমামুল হোসেনের বাড়িতে ভোট চাইতে যান। এসময় ইমামুল হোসেন তাদের ভোট চাইতে নিষেধ করলে কথাকাটাকাটি হয়।


পরবর্তীতে ওই নারী কর্মীরা বিষয়টি তাদের দলীয় পুরুষ নেতাকর্মীদের জানালে হাজীপুর জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হোসেন ও কর্মী জহুরুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন কর্মী মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুছার ও তার ভাই হযরত আলীর নেতৃত্বে ২০-৩০ জন বিএনপি পন্থী কর্মী সেখানে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।


সংঘর্ষে জামায়াত কর্মী নাজমুল হোসেন (৪০) এবং বিএনপি কর্মী হযরত আলী (৪৮) আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চৌগাছা থানা পুলিশ, বিজিবি টহল দল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান তাৎক্ষণিকভাবে ৮ নং হাকিমপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুছারকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার

পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments found


News Card Generator