close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চিরনিদ্রায় শায়িত হলেন ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****

 বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত্ হয়েছে কারাবন্দি ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিম হোসেন সেহজাদ।শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাদ্দামের স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন হয়।জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। স্বজনদের আবেদনের পর প্যারোলে মুক্তির অনুমতি না মিললেও, মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন আত্মীয়'সহ মরদেহবাহী গাড়ি কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। মাত্র মিনিট পাঁচেক দূর থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান জুয়েল হাসান সাদ্দাম।

স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মরদেহবাহী গাড়ি নিয়ে কারাগারে পৌঁছানো হয়। সঙ্গে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয় স্বজন ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহবাহী গাড়ি কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের হয়ে আসে। স্বর্ণালীর বাবা শেখ রুহুল আমিন বলেন, আমার মেয়ে ও নাতিকে নিয়ে তারা সাদ্দামকে শেষবারের মতো দেখানোর জন্য যশোর কারাগারে উদ্দেশ্যে বিকেল ৫টায় বের হয় বাড়ি থেকে এবং যশোর থেকে আসতে আসতে রাত প্রায় সাড়ে ১০টা বেজে। আমরা ১১টা ২০ মিনিটে জানাজা শেষ করি এবং রাত ১২ টায়  পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে, শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ। পুলিশ জানায়, কানিজ সুবর্ণা স্বর্ণালীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ মেঝে থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে একাধিক মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator