close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে মাদক বিরোধী অভিযান অব্যাহত, ৩ মাদক সেবীকে কারাদণ্ড।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
গতকাল দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে নশরতপুর ইউনিয়নের বালা পাড়া পক্ষীয়ারা এলাকায়..

 এসআই ইব্রাহিম আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ৩ জন মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। 

দিনাজপুর চিরিরবন্দর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ আলী সামারী ট্রায়ালে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ জন মাদক সেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, নশরতপুর এলাকার আফানুল্লাহর ছেলে মোঃ খতিবুর রহমান (৩০), শওকত আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৯) ও মতিয়ার রহমানের ছেলে মোঃ রাশেদ ইসলাম (২০)।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদুন নবী বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments found


News Card Generator