মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই বছরকে বরণ করে নেওয়া হয়। কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



















