চিরিরবন্দরে ৩ হাজার ফুয়েল কার্ড বিতরণ, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের বৈধ মোটরসাইকেল চালকদের মাঝে ৩ হাজার ফুয়েল কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।..
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা থেকে উপজেলা পরিষদে ফুয়েল কার্ড বিতরণ করা হয়।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ এপ্রিল) থেকে ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দারাই এ কার্ডের জন্য আবেদন করার সুযোগ পান। আবেদন গ্রহণ করা হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে—সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে অনুমোদিত আবেদনকারীদের মধ্যে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে।
 
এছাড়া উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনের চালক জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না। একই সঙ্গে উপজেলার কোনো জ্বালানি পাম্প মালিক ফুয়েল কার্ড ব্যতীত পেট্রোল বা অকটেন সরবরাহ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।
نظری یافت نشد


News Card Generator