চিরিরবন্দরে ২ মাদকসেবির ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা‌।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড করেছে প্রশাসন।  ..
চিরিরবন্দর থানা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুৃলপুর গ্রামের জহিম পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে আব্দুলপুর গ্রামের জহিম পাড়ার নজরুল ইসলামের ছেলে মিতুল হাসান (২২) ও একই পাড়ার আব্দুল জব্বারের ছেলে মোস্তাকিম ইসলাম (৩৬) কে মাদকসেবনরত অবস্থায় আটক করে। সংবাদ পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিতুল হাসানকে ৬ মাসের সাজা ও ৫ শত টাকা জরিমানা করেন এবং মোস্তাকিম ইসলামকে ২ মাসের সাজা ও ৫ শত টাকা জরিমানা করেন। 
 
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদুন-নবী বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator