চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড ..

স্টাফ রিপোর্টার:: avatar   
স্টাফ রিপোর্টার::
চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড ..
চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড ..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

স্টাফ রিপোর্টার::

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সুনামগঞ্জের জামালগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. তদবির আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় আদালত মো. তদবির আলমকে পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত সোমবার রাতে তাকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেক সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে পাঁচ মাসের সাজা দেওয়া হয়েছে।

তদবির আলম এর আগেও বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্র ও তদন্ত রিপোর্টের মাধ্যমে জানা যায়, তার বিরুদ্ধে গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের জেনারেল ফান্ড এবং শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন অনিয়ম তদন্ত রিপোর্টে প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) উনার মান্থলি পে-অর্ডার (এমপিও) স্থগিত রাখে বলে জানা গেছে। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড কার্যকর হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator