ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কৃষি ও বীমা ইউনিটের উদ্যোগে ‘কেঁচোতে সোনা ফলানোর’ স্বপ্ন: সাঘাটায় নারী উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ..

Md Yousuf  avatar   
Md Yousuf
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কৃষি ও বীমা ইউনিটের উদ্যোগে ‘কেঁচোতে সোনা ফলানোর’ স্বপ্ন: সাঘাটায় নারী উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ..
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কৃষি ও বীমা ইউনিটের উদ্যোগে ‘কেঁচোতে সোনা ফলানোর’ স্বপ্ন: সাঘাটায় নারী উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ..
টেকসই কৃষি উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী শাখার পদুমশহর গ্রামে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। ‘কেঁচোত..

টেকসই কৃষি উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী শাখার পদুমশহর গ্রামে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। ‘কেঁচোতে সোনা ফলানো’ প্রত্যয়ে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদনের জন্য এলাকার ১৫ জন নারী উদ্যোক্তার মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সিমেন্টের রিং ও পাটাতন, টেকসই টিনের চালা ও বাঁশ, প্রকল্প পরিচিতি সাইনবোর্ডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। এসব উপকরণ ব্যবহার করে উদ্যোক্তারা নিজ বাড়ির আঙিনায় সহজেই জৈব সার উৎপাদন করতে পারবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রায় ৪৫ জন নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাকের এই পরিবেশবান্ধব ও নারীবান্ধব উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপকারভোগী ১৫ জন নারী উদ্যোক্তার পাশাপাশি উপস্থিত অন্যান্য নারীরাও ভবিষ্যতে এ ধরনের আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

উদ্যোক্তারা জানান, বাড়ির আঙিনা ও পতিত জমিকে কাজে লাগিয়ে বিষমুক্ত জৈব সার উৎপাদনের মাধ্যমে তারা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন, তেমনি স্থানীয় কৃষকদের জন্যও মানসম্মত সার সরবরাহ করা সম্ভব হবে। এতে করে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মোহাম্মদ গোলাম রব্বানী ও রাজিব কুমার সাহা, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোছা: লাইলী পারভীন, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: জিয়াউর রহমান, আঞ্চলিক কো-অর্ডিনেটর (এসএস লিড) মো: সানাউল্লাহ হক, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বিমা) গোলাম সাকলাইন ও মো: মফিজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ব্র্যাকের এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন

No comments found


News Card Generator