প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান প্রস্তুতি এবং ক্ষুদ্র কৃষি উদ্যোগের মাধ্যমে আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দক্ষ ও সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে মালিগাঁও ব্র্যাক অফিসে ১৫ জন সদস্যের মাঝে ১৫০টি হাঁসের বাচ্চা এবং ১০ জন সদস্যের মাঝে ১২০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত জাহান মীম, আঞ্চলিক ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স (দাবি)। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জামান, ডিভিশনাল কোঅর্ডিনেটর (লিড জেনারেশন); মোঃ রবিউল হোসেন, এরিয়া ম্যানেজার; সুবর্ণা আক্তার, ডেপুটি ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট; মোঃ ইউসুফ, সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি ও বীমা ইউনিট; মোঃ আবুল কাশেম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি); প্রদীপ কর্মকার, ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স সেলফ-এমপ্লয়মেন্ট প্রজেক্ট)। এছাড়াও ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ, কর্মীবৃন্দ এবং উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষে সকল উপকারভোগীর সার্বিক সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
'Eye News BD' ایپ
تبصرے 0