ব্র্যাক কৃষি ও বিমা ইউনিটের উদ্যোগে প্রান্তিক নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ..

Md Yousuf  avatar   
Md Yousuf
অদ্য ০৮/০৪/২০২৬ ইং তারিখে কুমিল্লা, চান্দিনা,বারেরা বাজার সংলগ্ন একটি গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কৃষি ও বিমা ইউনিটের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কৃষণী,নারী উদ্যোক্তাদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভ..

অদ্য ০৮/০৪/২০২৬ ইং তারিখে কুমিল্লা, চান্দিনা,বারেরা বাজার সংলগ্ন একটি গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কৃষি ও বিমা ইউনিটের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কৃষণী,নারী উদ্যোক্তাদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মূল উদ্দেশ্য ছিল এলাকার প্রান্তিক নারীদের কৃষি, মৎস্য ও গবাদি প্রাণী পালন সংক্রান্ত আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে সচেতন করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা।

 

সভায় শস্য চাষের উন্নত কৌশল, মৌসুমভিত্তিক ফসল নির্বাচন, পোকামাকড় দমন পদ্ধতি, মাছ চাষের সঠিক নিয়মাবলী, পুকুর ব্যবস্থাপনা, পোনা নির্বাচন এবং গবাদি প্রাণী যেমন গরু, ছাগল ও হাঁস-মুরগি লালন-পালনের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও পরিচর্যার বিভিন্ন দিক নিয়েও অংশগ্রহণকারীদের অবগত করা হয়।

 

এছাড়াও, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা নিজ নিজ উদ্যোগে আয়বর্ধক কার্যক্রম শুরু করতে পারে এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। একই সাথে দরিদ্র উদ্যোক্তারা যাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স  হতে সহজ শর্তে ঋণ গ্রহণ করে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে, সে বিষয়েও অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ অফিসার এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার। তারা অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং তাদেরকে বাস্তবমুখী পরামর্শ দেন, যা ভবিষ্যতে তাদের কাজের ক্ষেত্রে সহায়ক হবে।

 

সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও অংশগ্রহণমূলক ছিল, যা উপস্থিত নারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হলে এলাকার নারীরা আরও বেশি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator