close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বরগুনার আমতলী কৃষি অফিসে চুরি

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****


  বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি সংগঠিত  হয়েছে।জানাগেছে,সোমবার দিনগত রাত ৩টা ৪০ এর সময়  বাথরুমের জানালা ভেঙ্গে চোর প্রবেশ করে  করে কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ও উচ্চমান  সহকারীর কক্ষসহ তিনটি কক্ষের তালা ভেঙ্গে আলমারি এবং ডোরোয়ার ভেঙে একটি ল্যাপটপ নিয়ে যায়।
আমতলী উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার পপিসাহা জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় একজন চোর মানকিক্যাপ পরে বাথরুমের জানালা ভেঙ্গে অফিসের মধ্যে ঢোকে।  
আমতলী উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া বলেন থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 
আমতলী থানার অফিসার ইনচার্জ  তদন্ত মো. সাইদুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।  
 

Nessun commento trovato


News Card Generator