close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বরগুনার ২ আসনে ধানের শীষ ও ১ম বারের মতো হাতপাখার জয়

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
বরগুনা-১ এ হাতপাখা ও বরগুনা-২ এ ধানের শীষ বিজয় লাভ করে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দুইটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (হাতপাখা) এবং বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম মনি (ধানের শীষ) বিজয়ী হয়েছেন।

 

বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী)

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি। সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (হাতপাখা) পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৭৩ ভোট।

 

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৪৪ ভোট।

 

পোস্টাল ভোটসহ মোট ৫ হাজার ৪২৯ ভোটের ব্যবধানে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বিজয়ী হয়েছেন।

 

তবে প্রাথমিক বেসরকারি গণনায় হাতপাখা প্রতীক পেয়েছিল ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট এবং ধানের শীষ ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। সে হিসেবে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে হাতপাখা এগিয়ে ছিল।

 

বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী)

 

বরগুনা-২ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২২টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৭৪০ জন এবং পোস্টাল ভোটার ছিলেন ৫ হাজার ৪ জন।

 

সকল কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি (ধানের শীষ) পেয়েছেন ৮২ হাজার ৬ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ৩৮৮ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে এ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

বরগুনা জেলায় গণভোটের ফলাফল-

 

এছাড়াও একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে বরগুনা জেলার দুইটি আসনেই প্রায় আড়াই লক্ষের কাছাকাছি “হ্যাঁ” ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, বিগত সরকারের আমলে বরগুনাতে অর্ধ লক্ষ ভোট জোগাতে পারলেই এমপির দৌড়ে পৌঁছে যাওয়া যেত! তখনকার ক্ষেত্রে মানুষ এক ধরনের ভোটের প্রতি অনাস্থার সৃষ্টি হয়েছিল, ‌ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু মাত্র ৬১,০০০ ভোট পেয়ে আরেক ক্ষমতাধর আওয়ামী লীগের পাঁচবারের (দুর্নীতিবাজ) সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুকে ধরাশায়ী করে ফেলেছিলেন!!

 

সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে এবারের নির্বাচনে (২০২৬) - এ একেকজন প্রার্থী একা যা ভোট পেয়েছেন সে পরিমাণ ভোট পুরো জেলা জুড়ে

(বরগুনা ১ ও ২) এ খুঁজে পাওয়া যেত না বিগত কোনো নির্বাচনে!!

 

২০২৪ এর ডামী নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায়, বরগুনা জেলা জুড়ে সকল প্রার্থীরা মিলে ২ লক্ষ ভোট ও ক্যারী করতে পারত না- কিন্তু আশ্চর্যের বিষয় শুধুমাত্র এ জেলার মানুষ "হ্যাঁ" ভোট- ই দিয়েছেন প্রায় পৌনে তিন লক্ষের কাছাকাছি!! এবারের ২০২৬ এর নির্বাচনে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনের মোরকে বারবার অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল,কিন্তু নির্বিঘ্নে এ জেলায় এবারের নির্বাচনে (২০২৬) প্রায় ৭০% ভোটাররা এবারের নির্বাচনে ও গনভোটে (২০২৬)-এ অংশগ্রহণ করেছেন একদম সতস্পূর্তভাবে, বিশেষ করে পুরো পরিবারসহ নারী পুরুষ এবং হিন্দু সম্প্রদায়ের ভোটারগণ সহ প্রবীন ও তরুণ ভোটারের ব্যাপক উপস্থিতি দেখবার মত ছিলো - এক কথায় বলতে গেলে লাইন ধরে মানুষ বরগুনায় নিজ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট শুরুর ভোর থেকে একদম বিকেল পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিয়ে গেছেন। 

 

গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য তুলবার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি "বরগুনা জেলা প্রশাসন" এবং "আইনশৃঙ্খলা বাহিনীকে"। অক্লান্ত ধৈর্য এবং অগাধ পরিশ্রমের ফলপ্রসু এ নির্বাচন(২০২৬ ও গনভোট) বরগুনা জেলায় সর্বকালের স্মৃতির পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে,,

لم يتم العثور على تعليقات


News Card Generator