close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বরগুনায় শিশু সুরক্ষা ও মাদকবিরোধী সচেতনতা

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় শিশু সুরক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের মাঝে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর আয়োজনে ডি.কে.পি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোসা. খালেদা আক্তারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন।
সভায় মো. হেমায়েত উদ্দিন বলেন, মাদকাসক্তি শিশু-কিশোরদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করে সবাইকে সঠিক পথে পরিচালিত হতে হবে।
আলী হায়দার বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত জরুরি। যার যার অবস্থান থেকে সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় টেলিভিশন-এর বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, বরগুনা প্রেসক্লাব-এর সহযোগী সদস্য ও ঢাকা মেইল-এর সংবাদদাতা অলিউল্লাহ্ ইমরান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষের দিকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়
Walang nakitang komento


News Card Generator