close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বরগুনায় মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা।। 

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইব্রাহিম মুসল্লী (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লতাবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে পানির মোটর চালু করতে যান ইব্রাহিম। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম লতাবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং হুমায়রা নামে তার এক কন্যা সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, এটি একটি দুর্ঘটনা হওয়ায় তাদের কোনো অভিযোগ নেই। বর্তমানে মরদেহের সুরতহাল ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রশাসনিক কাজ শেষ না হওয়ায় জানাজার সময় এখনো নির্ধারিত হয়নি।
তরুণ এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator