বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত জনসাধারণের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর এবং সদর উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ এতে অংশ নেন।
দলীয় এই কর্মসূচিতে জেলা যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে যুবদলের নেতারা এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনির নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।