close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা গ্রেপ্তার

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা শহরের পিটিআই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশের দাবি, ২০২৩ সালে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আলীম বলেন, সবুজ মোল্লাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছিল। গোপন সংবাদের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

Inga kommentarer hittades


News Card Generator