বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১..
বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানা-র একটি চৌকস পুলিশ দল ১নং নাফানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে বড় সুলতানপুর এলাকার মোঃ আব্দুল মমিন নামের এক ব্যক্তিকে ১৪০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

 

এ অভিযানে নেতৃত্ব দেন মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), বোচাগঞ্জ থানা। তাঁর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর (এসআই) শামীম আক্তার সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সংকর দিস এবং সঙ্গীয় ফোর্স। পুলিশের দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

 

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ৭/২৬, তারিখ: ২০ মে ২০২৫। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ডের মিরা কাশ্মীরী (স্বামী: আব্দুল আলিম) এবং আব্দুল মালেক ওরফে চৌধুরী (পিতা: মৃত মছির উদ্দিন) দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা এবং বিভিন্ন মাদক বিক্রেতাকে অর্থ সহায়তা দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।

 

মাদক নির্মূলে বোচাগঞ্জ থানার ধারাবাহিক অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে বোচাগঞ্জ থানার এই সাহসী ও প্রশংসনীয় ভূমিকার জন্য পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

 

No se encontraron comentarios


News Card Generator