চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে শতবর্ষী একটি কবরস্থানের মাঝখানে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ খালাদাদ খাঁন জামে মসজিদ কবরস্থান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন , আইনজীবী শিহাব উদ্দিন , বর্তমান মেম্বার আব্দুর রহিম, সাবেক মেম্বার আব্দুস সাত্তার, মোহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নুরুল আমিন আঙ্গুর, মোস্তাক আহমেদ, নাসির উদ্দিন সওদাগর, শাজাহান কবির , আনিসুর রহমান, প্রবাসী শামসুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর,সাইফুল ইসলাম সাঈদ , ব্যাংকার আবু তাহের, মোহাম্মদ রায়হান ও ইলিয়াছসহ অনেকেই। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন , কলাউজানের সাবেক চেয়ারম্যান মৌলভী ইদ্রিস, তার দুই চাচাতো ভাই আবুল বশর ও আনোয়ারসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে কবরস্থানটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।সম্প্রতি চট্টগ্রাম জেলা পরিষদের একটি বরাদ্দের অর্থ ব্যবহার করে কবরস্থানের মাঝখানে পাকা সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।খালাদাদ খাঁন জামে মসজিদের এ কবরস্থানটি শত বছরেরও বেশি সময় ধরে এলাকার প্রায় শতাধিক পরিবারের পারিবারিক ও সামাজিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু উন্নয়ন ও সংস্কারের নামে এক লাখ টাকার বরাদ্দ এনে কবরস্থানের মাঝখানে প্রাচীর নির্মাণের মাধ্যমে এটিকে একটি নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের অভিযোগ, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে দাফন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের কবরস্থানে প্রবেশাধিকার বাধাগ্রস্ত হতে পারে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, কথিত জমির মালিকানা দাবি করে মৌলভী ইদ্রিস সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করেছেন, যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।তারা দাবি করেন, কবরস্থানটি একটি সার্বজনীন সম্পত্তি এবং এটি নিয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।এছাড়া খালাদাদ খাঁন জামে মসজিদের পুনর্নির্মাণ কাজেও একটি পক্ষ বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।এদিকে, পরিস্থিতির স্থায়ী সমাধান না হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় আইনজীবী শিহাব উদ্দীনের উদ্যোগে শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে। অভিযোগে সাবেক চেয়ারম্যান মৌলভী ইদ্রিস, তার দুই ভাই আবুল বশর ও আনোয়ারসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর কলাউজান কবরস্থানে প্রাচীর ঘিরে বিতর্ক, প্রতিবাদে ফুঁসে উঠলেন মুসল্লি ও স্থানীয়রা..
সরাসরি কেনাকাটা করুন
খুলনার আসল চুই ঝাল
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
No comments found