বোয়ালমারীতে উপজেলা বিএনপির সহ-সভাপতিকে হয়রানি ও মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে সংবাদ সম্মেলন..

Faridpur Desk avatar   
Faridpur Desk
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমানকে হয়রানি, মিথ্যা অপপ্রচার ও বানোয়াট অভিযোগে মামলা করায় সংবাদ সম্মেলন করেছেন এই বিএনপি নেতা। 

শুক্রবার ৩ এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে নিজ বাড়ি চতুল ইউনিয়নের বাইখির মিয়া বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মিয়া।

লিখিত বক্তব্য সূত্রে জানা যায় বিএনপি নেতা মিজানুর রহমানের আপন বড় বোন সুলতানা রাজিয়া ও তার ছেলে ফ্যাসিস্টের দোসর রেজুয়ানুর রহমান স্বচ্ছ দীর্ঘদিন যাবত  পারিবারিক জমিজমা নিয়ে হিংসাত্মকভাবে নানা হয়রানিমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।  ইতোপূর্বে এসব বিষয় নিয়ে বোয়ালমারী থানা ও ফরিদপুর কোর্টে মিথ্যা ও বানোয়াট অভিযোগে একাধিক মামলা দিয়ে মিজানুর রহমান ও তার পরিবারকে হয়রানি করছে তারা। 
তিনি বলেন- আমার ভাগিনা রেজয়ানুর রহমান স্বচ্ছের বাড়ি গোপালগঞ্জে হওয়ায় ফ্যাসিস্ট আমলে সে ধরাকে সরা-জ্ঞান করেনি। সে একজন কট্টর ফ্যাসিস্টবাদী আওয়ামীলীগ সমর্থক এবং ফ্যাসিবাদের দোসর। তার আপন ফুফাতো ভাই স্বৈরাচার শেখ হাসিনার এপিএস গাজী হাফিজুর রহমান লিকু ও তৎকালীন বহু অপকর্মের হোতা পুলিশের ডিআইজি হাবিবুর রহমান তার আপন চাচাতো ভাই। তাদের প্রত্যক্ষ মদদ ও ক্ষমতার দাপটে  পুলিশ ও  আওয়ামী লীগ নেতাদের কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে অপকর্মে লিপ্ত ছিলো সে। তৎকালীন  বিভিন্নভাবে আমাকেও অপদস্থ, অপমান, হয়রানি করেছে স্বচ্ছ। ফ্যাসিস্ট আমলে সামাজিক যোগাযোগ মাধ্যম নানা ব্যক্তির নামে কুৎসা রটনা ও আওয়ামী লীগের প্রচার প্রচারণা চালিয়ে সুবিধা গ্রহণ করেছে। ফেসবুকে বিএনপির প্রতিষ্ঠাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,   সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক পোস্ট করেছে এমন কী অকথ্য ভাষায় গালিগালাজ করে পোস্ট করতো। ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে সে আত্মরক্ষার্থে সে সব পোস্ট ডিলিট করেছে। তার আইডি ফরেনসিক তদন্ত করলে প্রামাণ পাওয়া যাবে। বৈশ্বিক মহামারী করোনা কালীন আমার বড় বোন, ভাগনে আমার বাড়িতে এসে আশ্রয় নেয়। আমি সরল বিশ্বাসে আমার বসতঘরের একটি রুমে তাকে থাকতে দেই। সে এই সুযোগকে ব্যবহার করে আশ্রিত পুরো বাড়িটিকে নিজের মায়ের দেয়া ঘর বলে দাবি করা শুরু করে। আমি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ১৯৮৪ সালে ছাত্রদলের থানা কমিটি গঠন হলে বিএনপির মহাসচিব ও তৎকালীন মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের উপস্থিতিতে গঠিত কমিটিতে আমি প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হই। পরবর্তীতে থানা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করি। বর্তমানে উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছি। আমি বিএনপি করি একারণেই সে বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের উপর নিপীড়ন চালিয়েছে।
সম্প্রতি প্রতিবেশীদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাগিনা স্বচ্ছকে মারধর করে তারা। আমার বোন সুলতানা রাজিয়া ভাগ্নে রেজয়ানুর রহমান স্বচ্ছ’র প্ররোচণায় একটি সংবাদ সম্মেলন করে সে দায় আমার উপর চাপায়। যেখানে মিথ্যা, ভীত্তিহীন, বানোয়াট তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া।
মুলত ঘটনা হচ্ছে বিগত রমজান মাসে স্বচ্ছ আমার জমির সামনে রেলসড়কের পাশে জায়গা দখল করতে গেলে আমার এবং প্রতিবেশিদের সাথে হট্টগোলে জড়িয়ে পড়ে। এ সময় স্বচ্ছ ও তার স্ত্রী প্রতিবেশি এক নারীকে এবং আমার স্ত্রীকে শারিরীকভাবে শ্লীলতাহানি ঘটায় ও মারধর করে। যার প্রেক্ষিতে প্রতিবেশিদের সাথে তার মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বচ্ছ’র প্ররোচণায় আমার বোন বাদী হয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যসহ ১০ জনের নাম উল্লেখ পূর্বক  এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করে। আমি এবং আমার পরিবারের সদস্যরা এ ঘটনার সাথে সম্পৃক্ত নই। ঘটনার সময় আমি একটি কাজে থানা কমপ্লেক্সে অবস্থান করছিলাম। তার সাথে আমার কোনো বিরোধ নেই।পৈত্রিক সম্পত্তি নিয়ে যে সমস্যা ছিলো তা  ফ্যাসিস্ট আমলে স্থানীয় আওয়ামীলীগের রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বোনের পৈত্রিক প্রাপ্য অংশ দলিল করে বুঝিয়ে দেয়া হয়। ওই সময় সালিশ বৈঠকে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বচ্ছ ও আমার বোনের দখলে আমার বসতবাড়ির অংশটুকু ছেড়ে দেওয়ার লিখিত রায় থাকলেও অদ্যাবদি তারা ঘরটি না ছেড়ে আমাকে নানাভাবে মামলা হামলা করে হয়রানি করছে। 
 ফ্যাসিস্টের দোসর রেজয়ানুর রহমান স্বচ্ছ’র সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন হুমকি ধামকিতে আমি ও আমার পরিবার জীবন সংশয় ও নিরাপত্তাহীনতায় ভূগছি। স্থানীয় প্রশাসন ও বিএনপি সরকারের নিকট আবেদন আমি একজন নিবেদিত প্রাণ জিয়ার সৈনিক  অথচ আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলা, বানোয়াট অপপ্রচার মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে, আমি  আমার পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও ফ্যাসিস্টের দোসর রেজয়ানুর রহমান স্বচ্ছের অপকর্মের বিচার চাই। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমানের দুই বোন, স্ত্রী, ছেলেসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Walang nakitang komento


News Card Generator