close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত..

Faridpur Desk avatar   
Faridpur Desk
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সরকার আর বিরোধী দলের চাওয়া পাওয়া প্রায় এক, এখন তা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মান সম্ভব।  ড. ইলিয়াস মোল্লা এমপি।

ফরিদপুরের বোয়ালমারীতে  সাংবাদিক ও বিশিষ্ট জন্যদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল এসব কথা বলেন- ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য,  জামায়াতে ইসলামী নেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

সোমবার (২ মার্চ) বিকালে বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য  প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আরও  বলেন, " স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনও গরিব মানুষের অনুদানের খাবার কী ভাবে বিতরণ হবে এটা নিয়ে আলোচনা করছি। অত্যন্ত দুঃখের বিষয়  আলোচনা তো হওয়ার কথা আমাদের উন্নয়ন হবে কেমনে?  লেখাপড়ার সমৃদ্ধি হবে কেমনে?  গবেষণা হবে কেমনে?  আমাদের দেশ রক্ষার জন্য চিন্তা করা উচিত আর আমরা চিন্তা করছি গরিব মানুষের খাবার বিতরন নিয়ে। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে।  আমাদের দেশে এখনও গুণী মানুষ আছে তাদের জীবনমান উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে আর এতে আপনাদের সহযোগিতা চাই। "

বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা আমীর মাওলানা হাফেজ মাওলানা বেলাল হুসাইন। মাওলনা মো. শহিদুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিএনপি নেতা আকরাম হোসেন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এনকেবি নয়ন প্রমুখ।

Walang nakitang komento


News Card Generator