বশনিবার ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে আলেম-ওলামা ও হাফেজদের সম্মান জানানো এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও হাফেজদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়তা করে। ইফতার মাহফিলে ইমাম, হাফেজ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভাপতিত্ব করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান,। অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শাহীন আল আমিন, সাবেক সভাপতি সরকার আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি সরওয়ার জামান রতন, সাংবাদিক এইচ এম মূসা আলী, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাব,বকশীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিন রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ, কোষাধ্যক্ষ উৎপল মহন্ত,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিউল হক,দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, ক্রীড়া সম্পাদক মো: আসাদ,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ,প্রচার সম্পাদক রতন ইনতিসার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলমাছ আলী,আবু হেসেন বিপ্লব, ইমরান সরকার,আবু তাহের,লাভলু সরকার,রুবেল মিয়াসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found



















