বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা..
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা..
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।..
 
 
 
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, কসমসের নির্বাহী পরিচালক মেহেরাজ মালা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলি রানা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, সাংবাদিক কাবিল উদ্দিন, সিংড়া প্রেস ক্লাব এর সদস্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুন আলী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতাসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই তামাকের ব্যবহার কমাতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে এর ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসন, সিংড়ার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Aucun commentaire trouvé


News Card Generator