বিশ্ব পরিবেশ দিবসে কটিয়াদীতে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
বিশ্ব পরিবেশ দিবসে কটিয়াদীতে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন..
বিশ্ব পরিবেশ দিবসে কটিয়াদীতে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন..
বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে..

 পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কামারকোনা পৌর জামায়াত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী, উপজেলা অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার এবং উপজেলা মানবসম্পদ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হবে।
পরে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator