স্ত্রীকে বাবার বাড়িতে আটকে রেখে দাম্পত্য জীবন নষ্ট করার অভিযোগ, থানায় লিখিত আবেদন ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
স্ত্রীকে বাবার বাড়িতে আটকে রেখে দাম্পত্য জীবন নষ্ট করার অভিযোগ, থানায় লিখিত আবেদন ..
স্ত্রীকে বাবার বাড়িতে আটকে রেখে দাম্পত্য জীবন নষ্ট করার অভিযোগ, থানায় লিখিত আবেদন ..
সুশান্ত মালাকার স্টাফ  রিপোর্টার ঃ 

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

বগুড়ার দুপচাঁচিয়া থানায় স্ত্রীকে অবৈধভাবে বাবার বাড়িতে আটকে রেখে দাম্পত্য জীবন নষ্ট করার অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন এক যুবক। অভিযোগকারী বিকাশ চন্দ্র প্রামাণিক (২৬) সে বগুড়ার কাহালু উপজেলার কানোড়া গ্রামের বিধু চন্দ্র প্রামাণিকের ছেলে।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন,প্রায় দেড় বছর আগে দুপচাঁচিয়া উপজেলার কেউট সুজাতা পশ্চিমপাড়া গ্রামের ধনপতি সরকারের মেয়ে অঞ্জলী রানী (২৩)-এর সঙ্গে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার স্ত্রী প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে স্ত্রী প্রায় দুই মাস বাবার বাড়িতে অবস্থান করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশের মাধ্যমে তাকে পুনরায় স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হয়।অভিযোগে আরও বলা হয়, গত ভাদ্র মাসে অঞ্জলী রানী স্বামীর অজ্ঞাতে বাসা থেকে আনুমানিক ৬৩ হাজার টাকা ও প্রায় দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর বহুবার স্থানীয় জনপ্রতিনিধি,ইউপি সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
বিকাশ চন্দ্র প্রামাণিক দাবি করেন,গত মাসে সনাতনী সমাজের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে স্ত্রীকে আনতে গেলে প্রথমে তাকে আশ্বাস দেওয়া হলেও পরে অপমানজনক আচরণ করে খাবার না দিয়েই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে প্রায় নয় মাস ধরে তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছেন এবং পরিবার তাকে স্বামীর সংসারে ফিরতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সুযোগ পেলে তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগ করে সংসারে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। তবে মায়ের বাধার কারণে তিনি ফিরতে পারছেন না বলে জানিয়েছেন।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও মানবিক ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে লিখিত আবেদন করেছেন বিকাশ চন্দ্র প্রামাণিক।অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments found


News Card Generator