বিরলে প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরল উপজেলায় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্কাউটিং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মে) সকালে বিরল উ..

বিরলে প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

 

দিনাজপুরের বিরল উপজেলায় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্কাউটিং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৯ মে) সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখা-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও নেতৃত্বগুণ বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার সভাপতি জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করেন।

Inga kommentarer hittades


News Card Generator